ধর্মপাশায় ৮ জন অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

 

ধর্মপাশায় অনলাইন জুয়া খেলায় জড়িত থাকার অভিযোগে ৮ যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাত পৌনে ৯ টায় উপজেলা সদরের আনন্দ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে ধর্মপাশা থানা পুলিশ। 


এ সময় তাদের কাছ থেকে আইফোনসহ বিভিন্ন মডেলের ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- ধর্মপাশা উপজেলার মো. মুস্তাকিম (২১), পার্থ তালুকদার (২৩), সাব্বির আহমেদ (২৪), মাহাবুব আলম মান্না (২৪), নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা মেহেদী হাসান আরিফ (২৫), আহসান সাকিব (২৩), জেবিন হোসেন (২৫) ও মো. আলী নুর (২৩)।ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ সহিদ উল্ল্যা বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ধর্মপাশা থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ  আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।


Comments

Popular posts from this blog

শনিবারের ছুটি বাতিল, খোলা থাকবে সব শিক্ষাপ্রতিষ্ঠান

দাঁ’তের গর্ত কেন হয়, আর গর্ত হলে আপনি কী করবেন জেনে নিন

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন সাবমিটে নতুন তথ্য