এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অক্টোবর ২০২৫ মাসের বেতন বিল সাবমিটের জন্য নতুন লিংক দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা apps.emis.gov.bd এই লিংকে প্রবেশ করে আগের নিয়মে বেতন বিল সাবমিট করতে পারবেন। আগামীকাল সোমবার পর্যন্ত এ লিংকে প্রবেশ করে বেতন-ভাতার বিল জমা দেওয়া যাবে। আজ রবিবার (২৬ অক্টোবর) মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের এক প্রগ্রামার দেশের একটি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। মাউশি সূত্রে জানা গেছে, কারিগরি উন্নয়নের জন্য ইএমআইএস সেলের সার্ভার সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে। তবে ইএফটিতে বেতন বিল সাবমিটের জন্য নতুন লিংক দেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা apps.emis.gov.bd এই লিংকে প্রবেশ করে আগের নিয়মে বেতন বিল সাবমিট করতে পারবেন।আগামীকাল সোমবার মূল সার্ভার সচল করার ব্যাপারে আশাবাদী তারা।
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। সেই সঙ্গে দাপ্তরিক কাজের স্বার্থে ১৭ ও ২৪ মে (শনিবার) সাপ্তাহিক ছুটির দিন অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশনা দেয়া হয়েছে। সে অনুযায়ী সাপ্তাহিক ছুটির দিনেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশনা দেয়া হয়েছে। বুধবার (৭ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সেবা শাখা থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে। এতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একই দিনের প্রজ্ঞাপনকে সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জাবের মো. সোয়াহিনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে ১১ ও ১২ জুন সরকারি ছুটি থাকবে। এই ছুটির সমন্বয়ে দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক রাখতে ১৭ মে ও ২৪ মে (শনিবার) সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে এসব প্রতিষ্ঠানের অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানসমূহও খোলা থাকবে। প্রজ্ঞাপনটি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট বাংলাদেশ বিশ্ববিদ্যালয...
বিএনপির ঘোষিত ২৩৭ সম্ভাব্য প্রার্থীর মধ্যে কয়েকজন চূড়ান্ত মনোনয়ন থেকে বাদ পড়তে পারেন। দলের জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন, অন্তত ২৩ প্রার্থীর বিরুদ্ধে তৃণমূলে বিক্ষোভ হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দলের স্থায়ী কমিটির সদস্যদের নেতৃত্বে গঠন করা হয়েছে তদন্ত ও সমন্বয় কমিটি। তবে প্রার্থী নিয়ে তৃণমূলে ধারণার চেয়ে কম বিক্ষোভ হয়েছে বলে মনে করছেন বিএনপি নেতারা। প্রায় দুই দশক পর মুক্ত পরিবেশে সুষ্ঠু নির্বাচনের আশায় প্রস্তুতি নিচ্ছে বিএনপি এরই অংশ হিসেবে গত ৩ নভেম্বর ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করে দলটি। সে সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, এই তালিকা প্রায় চূড়ান্ত। কিন্তু ঘোষণার পরপরই সাতক্ষীরা, ময়মনসিংহ, সিলেট, নাটোর ও চট্টগ্রামসহ কয়েকটি জেলায় স্থানীয় নেতাকর্মীরা বিক্ষোভ করেন। তাদের দাবি—আন্দোলন ও সংগ্রামে ত্যাগী নেতারা মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন। প্রার্থী তালিকায় কেন নেই বিএনপির হেভিওয়েট নেতারা প্রার্থী তালিকায় কেন নেই বিএনপির হেভিওয়েট নেতারা এমন পরিস্থিতিতে বিক্ষোভ হওয়া আসনগুলো নিয়ে আলোচনা হয় দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম, স্থায়ী কমিটির বৈঠকে। স্থায়ী কমি...
Comments
Post a Comment