দেশে বড় অঙ্কে কমলো স্বর্ণের দাম

 

টানা ৮ দফা বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে কমল স্বর্ণের দাম। এবার ভরিতে ৮ হাজার ৩৮৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।

বুধবার (২২ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে এ দাম কার্যকর হবে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।


Comments

Popular posts from this blog

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন সাবমিটে নতুন তথ্য

শনিবারের ছুটি বাতিল, খোলা থাকবে সব শিক্ষাপ্রতিষ্ঠান

বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকা থেকে বাদ যাচ্ছেন যারা নাম সহ লিস্ট দেখে নিন।